বাংলাদেশে একটিমাত্র প্রজাতির ফ্লেমিংগো পাওয়া গিয়েছে এপর্যন্ত
বড় ফ্লেমিংগো
Greater Falmingo
Phoenicopterus roseus
আমাদের দেশের অনিয়মিত শীতের পরিযায়ী
বাংলাদেশে ফ্লেমিংগো দেখা যায়নি আগে। তবে বাংলাদেশ ফ্লেমিংগো পাখির সম্ভাব্য বিচরণভূমি হিসেবে উল্লেখ আছে পুরাতন কিছু বইতে। ২০১৬ সালের ডিসেম্বরের দিকে যমুনা নদীর এক চর থেকে একদল শিকারী একটি লম্বা গলা ও অদ্ভুত ঠোটশিষ্ট পাখি শিকার করেন ও মৃত পাখিটির ছবি তোলেন। এর কিছুদিন পরেই কক্সবাজারের মহেশখালীর একও দ্বীপে একটি কমবয়স্ক বড় ফ্লেমিংগো পাখির ছবি তোলেন একজন সাংবাদিক। বাংলাদেশে ফ্লেমিংগোর ইতিহাস হচ্ছে এই। এই পাখিটি আমাদের দেশের পশ্চিম দিকে ভারতের রাজস্থান, উড়িষ্যা, গুজরাট ইত্যাদি রাজ্যে প্রজনন করে তবে আমাদের এদিকে আসেনা বলাই চলে, কারনটা অনুমান করা কঠিন নয়।
বিশ্বে নূন্যতম বিপদগ্রস্থ
এদেশে খুব কম দেখা মেলে



